ফ্যামিলি কার্ডের প্রকৃত সুবিধা নিশ্চিত করতে নির্ভুল ডেটাবেজ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

২০ জুলাই ২০২৬ - ১৬:২২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ফ্যামিলি কার্ডের প্রকৃত সুবিধা নিশ্চিত করতে নির্ভুল ডেটাবেজ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমাস সচিবালয়ে বৈঠক করেন। ছবি :সংগৃহীত

দেশের সুবিধাবঞ্চিত ও প্রকৃত উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুল উপায়ে পৌঁছে দিতে একটি সঠিক ও নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ফ্যামিলি কার্ড কর্মসূচির পরিধি বৃদ্ধি ও বাস্তবায়ন রূপরেখা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দিকনির্দেশনা প্রদান করেন।

​প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। তিনি জানান, বিএনপির নির্বাচনী ইশতেহারে উল্লেখিত প্রতিশ্রুতি অনুযায়ী 'ফ্যামিলি কার্ড' প্রকল্পের বর্তমান অগ্রগতি পর্যালোচনা এবং পর্যায়ক্রমে তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে সভায় বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।

​বৈঠকে প্রধানমন্ত্রী ধাপে ধাপে দেশের সব অঞ্চলে এ সুবিধা সম্প্রসারণে একটি বাস্তবমুখী কর্মপরিকল্পনা প্রণয়ন, সর্বাধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট দফতরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার প্রতি বিশেষ জোর দেন। একই সঙ্গে তথ্য সংগ্রহ, মাঠপর্যায়ে যাচাই-বাছাই ও উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার কঠোর নির্দেশনা দেন তিনি।

​উক্ত গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0