তুরস্ক সফরে গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

১৯ জুলাই ২০২৬ - ১১:১৪
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
তুরস্ক সফরে গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান/ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্ক সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের এক রাষ্ট্রীয় সফরে ঢাকা ত্যাগ করেছেন। আজ রবিবার (১৯ জুলাই) সকালে তিনি তুরস্কের উদ্দেশে যাত্রা করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

​আইএসপিআর সূত্রে জানা গেছে, সফরকালে সেনাপ্রধান তুরস্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় ও গতিশীল করার লক্ষ্যে তিনি দেশটির সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন। একই সাথে প্রতিরক্ষা খাতের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সাথেও তাঁর সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক মতবিনিময়ের কথা রয়েছে। এই পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে আগামী সপ্তাহে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0