নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

১৭ জুলাই ২০২৬ - ০০:৪১
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম
রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম.। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আগামী ২৩ জুলাই তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং একই দিনে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধান হিসেবে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।

​বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আইএসপিআর জানায়, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে নতুন নৌপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পূর্বমুহূর্তে তাকে ভাইস অ্যাডমিরাল পদে উন্নীত করা হবে এবং ২৩ জুলাই থেকেই তার এই নতুন নিয়োগ কার্যকর হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0