স্বামীবাগে রথযাত্রা অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

১৬ জুলাই ২০২৬ - ২০:২৯
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
স্বামীবাগে রথযাত্রা অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
মির্জা ফকরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাজধানীর স্বামীবাগে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব রথযাত্রার অনুষ্ঠানে অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শারীরিক অসুস্থতা অনুভব করায় তিনি নিজের বক্তব্য পুরোপুরি শেষ না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন।

​বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বামীবাগে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।

​বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার শেষের দিকে হঠাৎ করেই শারীরিক অস্বস্তি বোধ করেন বিএনপি মহাসচিব। তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি বিশ্রামে আছেন। তবে শারীরিক অবস্থা বিবেচনা করে আজ বিকালের মন্ত্রিসভার বৈঠকে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0