বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারা দেশে বৃষ্টির পূর্বাভাস
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর পার্শ্ববর্তী উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলে একটি নতুন লঘুচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই আবহাওয়া পরিস্থিতির কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার এই তথ্য নিশ্চিত করা হয়েছে। লঘুচাপের প্রভাবে দেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলো উত্তাল হতে পারে বলে জানানো হয়।
উদ্ভূত পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে বিচরণরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে যাতায়াত করতে অনুরোধ করা হয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
এদিকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও আবহাওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











