হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহরে হামলা, সাংবাদিকসহ আহত একাধিক
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ চলাকালে দলটির নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বহরকে লক্ষ্য করা হয়। এনসিপি নেতাকর্মীদের দাবি, স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের সমর্থকরা সার্কিট হাউসের ভেতরে এ হামলা চালিয়েছে। ঘটনায় পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক এবং এনসিপির একাধিক কর্মী ও গণমাধ্যম দলের সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে এ ঘটনা ঘটে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, পুলিশের উপস্থিতিতেই হামলাটি সংঘটিত হয়েছে। হামলাকারীরা বেশ কয়েকটি মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়েছে এবং এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস ভাঙচুর করেছে। তিনি এই ঘটনাকে সরকারি প্রতিষ্ঠানের ভেতরে রাজনৈতিক সহিংসতার এক উদ্বেগজনক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানান, জুলাই পদযাত্রা শেষে সার্কিট হাউসে ফেরার পথে বহরের সামনের মিডিয়া কারটি প্রথম আক্রমণের শিকার হয়। হামলায় এনসিপির ভিডিওগ্রাফার ইউসুফ আহমেদ, মিডিয়া সেলের মোজো আরাফাত সানি, গাড়িচালক আসলাম হোসাইন, কনটেন্ট ক্রিয়েটর মোশারফ এবং ভিডিও এডিটর শাহরিয়ার আহত হয়েছেন।
প্রাসঙ্গিক সংবাদ
- দল-মতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ কাজের শপথ রাষ্ট্রপতির
- সিলেটে সিসিকের নাগরিক সংবর্ধনায় যোগ দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
- প্রথম সিলেট সফরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনাসহ নানা কর্মসূচি
- সিলেটে তেলবাহী লরি ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪, আহত ৩
- সিলেটের রায়নগরে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার
ঘটনাস্থলে থাকা কনটেন্ট ক্রিয়েটর মোশারফ জানান, সমাবেশস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে সার্কিট হাউসে পৌঁছানোর পর স্থানীয় ছাত্রদল ও যুবদলের কর্মীরা অতর্কিত এই হামলা চালায়। হামলা চলাকালে দায়িত্বরত পুলিশ সদস্যরা নীরব ভূমিকা পালন করেছেন বলেও তিনি অভিযোগ করেন।
হামলায় এনসিপির মিডিয়া টিমের ব্যবহারের জন্য থাকা দুটি ক্যামেরা সেটআপ, একটি ল্যাপটপ, একটি ম্যাকবুক ও দুটি মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়েছে বলে দলটি থেকে জানানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











