সিলেটের রায়নগরে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার

১২ আগস্ট ২০২৬ - ১৩:১৮
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সিলেটের রায়নগরে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার
ছবি সংগৃহীত

সিলেট নগরীর রায়নগর এলাকায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের গৃহপরিচারিকাসহ মোট তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে রায়নগরের মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসার বাসিন্দা হাজি আব্দুস সত্তার মিয়া এলাকায় একজন গণ্যমান্য ব্যক্তি বা মুরব্বি হিসেবে পরিচিত। উদ্ধার হওয়া তিন মরদেহের মধ্যে হাজি আব্দুস সত্তার মিয়া, তাঁর স্ত্রী এবং তাঁদের বাসার গৃহপরিচারিকা রয়েছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

​অন্যদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0