সিলেটে তেলবাহী লরি ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪, আহত ৩

২২ আগস্ট ২০২৬ - ১৭:৫৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সিলেটে তেলবাহী লরি ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪, আহত ৩
ছবি সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে পদ্মা অয়েল কোম্পানির একটি তেলবাহী ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

​শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকামুখী পদ্মা পেট্রোলিয়ামের তেলবাহী ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা একই পরিবারের তিন জনসহ মোট সাত নারী ও শিশু গুরুতর আহত হন।

​খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুসহ চারজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে লালন আহমদ (২৪) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

​এদিকে দুর্ঘটনাকবলিত লরি ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান। উল্লেখ্য, এর আগে গত ৭ আগস্ট একই মহাসড়কের খাশিকাপন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৯ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0