দল-মতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ কাজের শপথ রাষ্ট্রপতির
সিলেট নগর ভবনে নাগরিক সংবর্ধনায় বক্তব্য
সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে অংশ নিয়ে দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
বক্তব্যে রাষ্ট্রপতি সিলেটের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের কথা স্মরণ করেন। অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য এই পুণ্যভূমিতে আসতে পেরে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, এ অঞ্চলের মানুষের ভালোবাসা তিনি সবসময় পেয়েছেন। হাসন রাজা, রাধারমণ দত্ত, দূরবীন শাহ, সৈয়দ মুজতবা আলী ও জেনারেল এমএজি ওসমানীর মতো মহান ব্যক্তিত্বদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
প্রাসঙ্গিক সংবাদ
- সিলেটে সিসিকের নাগরিক সংবর্ধনায় যোগ দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
- প্রথম সিলেট সফরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর: মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনাসহ নানা কর্মসূচি
- সিলেটে তেলবাহী লরি ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪, আহত ৩
- সিলেটের রায়নগরে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার
- সরকার সন্ত্রাসের পথে হাঁটলে জনগণ প্রতিরোধ গড়বে: নাহিদ ইসলাম
গণতন্ত্র চর্চা ও উন্নয়ন সম্ভাবনা
গণতন্ত্র প্রসঙ্গে রাষ্ট্রপতি উল্লেখ করেন, স্বৈরাচারী শাসনের অবসানের পর দেশে গণতন্ত্র চর্চার যে সুযোগ তৈরি হয়েছে, তাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি। গণতান্ত্রিক ধারা টেকসই রাখতে সরকার ও বিরোধী দল উভয় পক্ষকেই আলোচনার মাধ্যমে সংসদকে কার্যকর রাখার আহ্বান জানান তিনি।
পাশাপাশি সিলেটের পর্যটন, কৃষি, গ্যাস-শিল্প ও প্রবাসী বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, প্রবাসীরা বিনিয়োগে এগিয়ে এলে এ অঞ্চলের অর্থনীতির রূপ বদলে যাবে। তাই দেশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তিনি। বক্তব্যকালে পরিবার সামলানো ও পাশে থাকার জন্য নিজ সহধর্মিণীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তadir, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং জাতীয় সংসদের হুইপ জিকে গৌছ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











