মেহেরপুরের গাংনীতে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু

২৮ জুলাই ২০২৬ - ১৪:১১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মেহেরপুরের গাংনীতে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু
ভাতিজা নাহিদ হোসেন। ছবি:সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে একটি চুরির ঘটনার সাক্ষী হওয়াকে কেন্দ্র করে চাচার দেশীয় অস্ত্রের (হাসুয়া) আঘাতে জখম ভাতিজা নাহিদ হোসেনের (২২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত নাহিদ গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের ভিটাপাড়ার জাহিদ হোসেনের ছেলে।

হামলাকারি একই পাড়ার নুরুল ইসলামের ছেলে লালন হােসেন।

স্থানীয়রা জানান,গত ২৬ জুলাই তেঁতুলবাড়ীয়া গ্রামের তাহাজুল ইসলামের একটি বাইসাইকেল চুরি হয়। ওই সাইকেল একই গ্রামের লালন হােসেন চুরি করেছে এমনটির সাক্ষি দেন লালনের ভাতিজা নাহিদ হােসেন। এ নিয়ে লালন ও তার ভাতিজা নাহিদের মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয়। পরের দিন ২৭ জুলাই বিষয়টি নিয়ে আবারাে চাচা-ভাতিজার মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হাতে থাকা হাসুয়া দিয়ে চাচা লালন নাহিদকে এলােপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন।

প্রতিবেশীরা আহত নাহিদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এসময় নাহিদের শারীরিক অবস্থার অবনতি দেখা দেওয়ায় সেখান থেকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার আরাে অবনতি দেখা দেওয়ায় উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর তার মৃত্যু হয়।

এ রিপাের্ট লেখা পর্যন্ত নিহতের বাবা বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছিলেন।

গাংনী থানার ওসি মুজাদ্দিদ মাের্শেদ চােধুরী জানান,বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযােগ করেনি। অভিযোগ পেলে,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0