আলমডাঙ্গায় মাঠে গিয়ে কৃষক নিখোঁজ,পরদিন ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

২৪ জুলাই ২০২৬ - ১৪:৩৪
প্রকাশিত: ৩ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় মাঠে গিয়ে কৃষক নিখোঁজ,পরদিন ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
আলমডাঙ্গার ওসমানপুর নিখোঁজের পরদিন মাঠ থেকে মরদেহ উদ্ধার। ছবি :সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কৃষিজমিতে সার দিতে গিয়ে নিখোঁজ হওয়ার পরদিন হাসেম আলী (৫৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার হারদী ইউনিয়নের উসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত হাসেম আলী ওই এলাকার মৃত রস্তম মণ্ডলের ছেলে।

​পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে জমিতে সার দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হাসেম আলী। তবে রাতেও তিনি বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন শুক্রবার সকালে কাটাখালী মাঠে তার দেহের কিছু স্থানে শেয়ালে খাবলানোর মত ক্ষতবিক্ষত দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

​খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, উসমানপুরের কাটাখালী মাঠ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে পুলিশের তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 3
রাগ রাগ 0