আলমডাঙ্গায় সামান্য বৃষ্টিতেই এম সবেদ আলী স্কুলে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের ভোগান্তি

২৩ জুলাই ২০২৬ - ২২:৩৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় সামান্য বৃষ্টিতেই এম সবেদ আলী স্কুলে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের ভোগান্তি
আলমডাঙ্গার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধত্। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার নওদাবন্ডবিল এলাকায় অবস্থিত এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। বিদ্যালয় প্রাঙ্গণে পানি জমে থাকায় প্রতি বছরের মতো এবারও বাধ্য হয়ে কাদা-পানি পেরিয়েই শ্রেণিকক্ষে প্রবেশ করতে হচ্ছে শিক্ষার্থীদের। ফলে একদিকে যেমন শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে তীব্র ভোগান্তিতে পড়ছেন কোমলমতি শিক্ষার্থীরা।

​সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিপাত হলেই বিদ্যালয় মাঠ এবং মূল চলাচলের সড়ক সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যায়। ভেজা পোশাক ও কাদা-পানি মেখে জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণিকক্ষে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। পিচ্ছিল জায়গায় পড়ে গিয়ে দুর্ঘটনার আশঙ্কায় তটস্থ থাকে অনেকে। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিনের পুরনো এই সমস্যা হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান উদ্যোগ নেওয়া হয়নি।

​স্থানীয় বাসিন্দারা ও অভিভাবকরা জানান, সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে প্রতি বর্ষা মৌসুমেই বিদ্যালয় প্রাঙ্গণে এমন অবর্ণনীয় অবস্থার সৃষ্টি হয়। শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অতি দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ।

​এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান জানান, বৃষ্টি নামলেই স্কুল প্রাঙ্গণ তলিয়ে যায়, যার প্রভাবে যাতায়াত এবং শ্রেণি কার্যক্রম ব্যাহত হয়। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে শিক্ষার্থীদের এই দুর্ভোগ লাগব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 1
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0