চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী রয়্যাল পরিবহন উল্টে আহত ২৩, বিচ্ছিন্ন এক নারীর হাত

২৩ জুলাই ২০২৬ - ১৫:২২
প্রকাশিত: ৩ মাস আগে
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী রয়্যাল পরিবহন উল্টে আহত ২৩, বিচ্ছিন্ন এক নারীর হাত
চুয়াডাঙ্গায় রয়েল পরিবহন উল্টে আহত ২৩। ছবি:সংগৃহীত

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে উল্টে গেছে। এতে অন্তত ২৩ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে যাত্রী নিয়ে রয়্যাল পরিবহন নামের একটি বাস দ্রুত গতিতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় । পথিমধ্যে সরোজগঞ্জ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানকে ওভারটেক করতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে ভেতরে আটকে পড়েন।

​স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় গুরুতর আঘাতপ্রাপ্ত রোগীদের কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও রাজশাহীর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে আলমডাঙ্গার আনন্দধামের মোছা. বুলবুলী খাতুন (৩৩) নামের এক নারীর একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

​দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা গ্রামের আসাদুল ইসলাম (৫২), একই উপজেলার বালিয়াকান্দি গ্রামের মোছা. খাদিজা (১৩), চুয়াডাঙ্গা পৌরসভার ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকার ফজর আলী (৫১).চুয়াডাঙ্গা সদরের আরিফুল আজম (৪৫),

আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের রাজিব (২৮) উপজেলার রোয়াকুলী গ্রামের ছামিউল (৪০), পাঁচলিয়া গ্রামের ফারজানা (১৭), হারদী গ্রামের আরিফ খান (৬০), একই গ্রামের সালাম (২১),উপজেলার গড়চাপড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৫৫), হাটবোয়ালিয়া গ্রামের মো. জনি (৪০), উপজেলার আনন্দধাম এলাকার মোছা. বুলবুলী (৩৭), কাঞ্চনপুর গ্রামের হাফিজুর (৫৫),শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মো. রুবেল (৪০), কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চকহাদী গ্রামের সুমন (৩২),মাদারীপুর জেলার চর কালিকাপুর গ্রামের মোছা. পঞ্চমী বেগম (৬০), একই জেলার চরকাতলা গ্রামের সালাম (৬৫), জেলার চর কালিকাপুর গ্রামের মিজানুর (৫০) ও একই গ্রামের শাহিন (২০), রাশিদা (৫০), গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর গ্রামের মেহেদী হাসান (৪০), শরীয়াতপুর জেলার মোছা. জাহানারা (৫৮।

​চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. এহসানুল হক তন্ময় জানান, হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডে মোট ২০ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

​চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

​এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তারা চিকিৎসাধীন রোগীদের কাছে যান, চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0