চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা গ্রামের শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে , আব্দুল্লাহ আলুকদিয়া বাজারের একটি মোটরসাইকেল মেরামত দোকানে মেকানিক হিসেবে কাজ করতো । দুর্ঘটনার সময় সে একটি মোটরসাইকেলের যান্ত্রিক ত্রুটি পরীক্ষার জন্য চালিয়ে বাজারে যায়। আলুকদিয়া বাজারের পেট্রোল পাম্পের কাছাকাছি পৌঁছালে চুয়াডাঙ্গাগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল্লাহ ট্রাকের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের পরিবার ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় পৃথক পুলিশি অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, হেরোইন উদ্ধার
- চুয়াডাঙ্গায় এমপি রাসেল ও জামায়াত সম্পাদকের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণে
- দামুড়হুদায় ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ, গোডাউন সিলগালা
- আলমডাঙ্গায় ট্রাফিক আইন অমান্য, ভ্রাম্যমাণ আদালতে ৩ বাইকারকে জরিমানা
- আলমডাঙ্গায় মাদক মামলা ও পরোয়ারাভুক্ত আসামীসহ ৫ জন গ্রেপ্তার,ইয়াবা উদ্ধার
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











