চুয়াডাঙ্গার উথলী স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে বিভিন্ন গণদাবি আদায়ে মানববন্ধন ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল-ঢাকার মধ্যকার 'বেনাপোল এক্সপ্রেস' ও খুলনা-রাজশাহীর 'কপোতাক্ষ এক্সপ্রেস' ট্রেনের যাত্রাবিরতি, স্টেশন এলাকায় যাত্রীছাউনি স্থাপন এবং ওভারব্রিজ নির্মাণের দাবিতে মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় এলাকাবাসী ও সাধারণ ট্রেনযাত্রীরা।
কর্মসূচি চলাকালে বিকাল ৫টার দিকে খুলনাগামী ৭২৮ ডাউন 'রূপসা এক্সপ্রেস' ট্রেনটি উথলী স্টেশনে এসে পৌঁছালে আন্দোলনকারীরা সেটিকে কিছু সময়ের জন্য আটকে রাখেন এবং নিজেদের দাবির সপক্ষে নানা স্লোগান দেন। পরবর্তীতে বিকেল ৫টা ১৩ মিনিটে ট্রেনটি উথলী স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা উল্লেখ করেন, দেশের প্রায় প্রতিটি উপজেলা পর্যায়ের স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি থাকলেও জীবননগর উপজেলার একমাত্র সচল স্টেশন উথলীতে তা নেই। উথলী স্টেশনে যাত্রাবিরতি অনুমোদন পেলে জীবননগর ছাড়াও পার্শ্ববর্তী মহেশপুর ও চুয়াডাঙ্গা সদরের বেশ কয়েকটি গ্রামের মানুষ উপকৃত হবেন, পাশাপাশি সরকারের রেল খাত থেকেও রাজস্ব বৃদ্ধি পাবে। বক্তারা অবিলম্বে এসব জনগুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ার জন্য রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় পৃথক পুলিশি অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, হেরোইন উদ্ধার
- চুয়াডাঙ্গায় এমপি রাসেল ও জামায়াত সম্পাদকের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণে
- দামুড়হুদায় ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ, গোডাউন সিলগালা
- আলমডাঙ্গায় ট্রাফিক আইন অমান্য, ভ্রাম্যমাণ আদালতে ৩ বাইকারকে জরিমানা
- আলমডাঙ্গায় মাদক মামলা ও পরোয়ারাভুক্ত আসামীসহ ৫ জন গ্রেপ্তার,ইয়াবা উদ্ধার
বর্তমানে ঢাকাসহ যশোর, খুলনা ও রাজশাহী রুটে যাতায়াতের জন্য উথলী এলাকার মানুষকে কয়েক কিলোমিটার দূরে দর্শনা স্টেশনে যেতে হয়, যা যাত্রীদের দুর্ভোগ বাড়াচ্ছে। উল্লেখ্য, উথলী স্টেশনে সম্প্রতি ১২০০ ফুটের একটি আধুনিক ও দীর্ঘ প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়েছে এবং এলাকাটিতে যাত্রীদের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকিও নেই। উক্ত গণজমায়েত ও মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী-পেশার প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











