আলমডাঙ্গায় মাদকসহ চারজন গ্রেপ্তার, সংক্ষিপ্ত বিচারে কারাদণ্ড ও জরিমানা

২০ জুলাই ২০২৬ - ২২:৩১
প্রকাশিত: ৩ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় মাদকসহ চারজন গ্রেপ্তার, সংক্ষিপ্ত বিচারে কারাদণ্ড ও জরিমানা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তার৪, সংক্ষিপ্ত বিচারের জেল জরিমানা।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সামারি ট্রায়াল কোর্টের তাৎক্ষণিক বিচারে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আদালতে সাজাপ্রাপ্তরা হলেন-উপজেলার কালিদাসপুর উত্তরপাড়ার মৃত সবদুল ইসলামের ছেলে সাহাবুল ইসলাম (২০),বড়গাংনী গ্রামের সাবান আলীর ছেলে আল আজিম (২৪), একই গ্রামের শওকত আলীর ছেলে বকুল হোসেন (৪২), আঠারখাদা গ্রামের আবু তাহেরের ছেলে জিয়াউর রজমান ওরফে জিয়ারুল (২৩)।

পুলিশ সুত্রে জানা গেছে,চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাদী এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আলমডাঙ্গা পৌর এলাকার পশুহাট সংলগ্ন সরকারী টয়লেটের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ শাহাবুল ইসলামকে তিন পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টা ট্যাবলেট সহ গ্রেফতার করে।

অপর অভিযানে আসমানখালী পুলিশ ক্যাম্পের

এসআই(নিঃ) মোঃ আব্দুস সবুর সংগীয় অফিসারসহ অভিযান ডিউটি করা কাল হাঁপানিয়া গ্রামের তিন রাস্তার মোড়ের আবু সামার চাউলের মিলের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ আল আজিম, মোঃ বকুল হোসেন, মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়ারুলকে ছয় পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।

গ্রেপ্তারকৃত আসামীদের সোমবার ( ২০ জুলাই) চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, (১ম আদালত) আসামি মোঃ শাহাবুল ইসলাম কে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায়

এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আসামি মোঃ আল আজিম, মোঃ বকুল হোসেন, মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়ারুল কে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0