চুয়াডাঙ্গায় গাছ থেকে পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

১৯ জুলাই ২০২৬ - ১৭:১৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় গাছ থেকে পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু
চুয়াডাঙ্গার জীবননগরে গাছ থেকে পড়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু। ছবি : নিউজডিপি২৪

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে নিচে পড়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার খয়েরহুদার দক্ষিণ মাঠে এই দুর্ঘটনাটি ঘটে।

​নিহত কৃষকের নাম শরিফুল ইসলাম (৪৫)। তিনি জীবননগর উপজেলার খয়েরহুদা গাজীপাড়া গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে এবং দুই সন্তানের জনক ছিলেন।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালের দিকে শরিফুল ইসলাম মাঠের একটি গাছের ডাল কাটার জন্য ওপরে ওঠেন। দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজ না পেয়ে স্থানীয় লোকজন গাছের নিচে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় উপস্থিত লোকজন তাকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এদিকে, শরিফুল ইসলামের এমন আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে খয়েরহুদা গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

​দুর্ঘটনার খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাছ থেকে নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0