চুয়াডাঙ্গায় কাচ্চির দোকানে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার, ২৫ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজগুলোতে বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সম্প্রতি কিছু বিরিয়ানি হাউজ থেকে খাবার কিনে খেয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ার খবর
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতে শনিবার (১৮ জুলাই) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় ব্যাংকে সন্দেহজনক ঘোরাঘুরি, তিন নারীকে আটকে পুলিশে দিল জনতা
- আলমডাঙ্গার কেশবপুর গ্রামে দুই পক্ষের মহড়া, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
- আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীরের দায়িত্ব পেলেন ইউসুফ আলী
- আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
- আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-২, সামারি ট্রায়ালে আসামীদের কারাদণ্ড ও অর্থদণ্ড
চুয়াডাঙ্গা সদর উপজেলার শহীদ আলাউল ইসলাম সড়ক এলাকায় তদারকিকালে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় 'ঢাকা কাচ্চি বাড়ি'র মালিক মো: আনিছজ্জামানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান চলাকালে ওই এলাকার ‘শাহী নান্না বিরিয়ানি হাউজ’ ও ‘বিসমিল্লাহ বিরিয়ানি হাউজ’ পরিদর্শন করা হয়। তবে এই দুটি প্রতিষ্ঠানের রান্নাঘর বা শোরুমে ফুড কালার কিংবা কেওড়া জলের মতো কোনো ক্ষতিকর নিষিদ্ধ উপাদান পাওয়া না গেলে তদারকি শেষে সংশ্লিষ্ট বিরিয়ানি হাউজগুলোকে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ এবং যেকোনো ধরনের নিষিদ্ধ উপাদান ব্যবহার থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন পৌর স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো: মন্জুরুল আলম মালিক লার্জ, সাধারণ সম্পাদক সুমন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মহলদার ইমরান রিন্টু, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং সদর থানা পুলিশের একটি চৌকস দল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











