আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীরের দায়িত্ব পেলেন ইউসুফ আলী

১৬ জুলাই ২০২৬ - ২৩:২২
প্রকাশিত: ১ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীরের দায়িত্ব পেলেন ইউসুফ আলী
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর হলেন ইউসুফ আলী মাষ্টার।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নায়েবে আমীর ও ডাউকী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক ইউসুফ আলী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার সময় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন।

প্রধান অতিথি তার বক্তব্যে কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনার আলোকে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর হিসেবে ইউসুফ আলী মাস্টারের নাম ঘোষণা করেন। তিনি বলেন, ইউসুফ আলী ইতিপূর্বে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীরের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে উপজেলা নায়েবে আমীর হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

জেলা আমীর মো. রুহুল আমিন বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যেসব রুকন সরকারি-বেসরকারি বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে চাকরিরত রয়েছেন, তাদের রুকনিয়াত মুলতবী করা হয়েছে। এ কারণে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুলের রুকনিয়াত মুলতবী হওয়ায় তাকে আমীরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চাকরি থেকে অবসর গ্রহণ বা দায়িত্বমুক্ত হওয়ার পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী পুনরায় রুকনিয়াত ফিরিয়ে দেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, সংগঠনের দায়িত্ব পালনে সবাইকে আরও যত্নবান হতে হবে। মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়ানো, সামাজিক সমস্যা ও সালিশ-মীমাংসায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, আইন ও আদালত বিষয়ক সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, জেলা শ্রম বিভাগের সভাপতি কাইয়ুম উদ্দিন হীরক, সেক্রেটারি মহাসিন আলী, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, তারবিয়াত সেক্রেটারি বিলাল হোসাইন, অফিস সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সমাবেশটি পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0