আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

১৬ জুলাই ২০২৬ - ২৩:০৯
প্রকাশিত: ২ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্র্ উৎসব অনুষ্ঠিত। ছবি : নিউজডিপি২৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫ টায় আলমডাঙ্গা শ্রী শ্রী সত্য নারায়ন মন্দির চত্বর থেকে এ যাত্রা শুরু হয়

জানা যায় , প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয় উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালন করা হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা । গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টায় আলমডাঙ্গা শ্রী শ্রী সত্য নারায়ন মন্দির চত্বর থেকে শুরু হয় রথযাত্রা। রথযাত্রা মহোৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি হাইরোড রেলস্টেশন থেকে শহর প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দিরে এসে শেষ হয় ।

আগামি ২৪ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে ।

রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি সুশীল কুমার ভৌতিকার সভাপতিত্বে রথযাত্রা উৎসবে প্র্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈল, পুলিশ পরিদর্শক তদন্ত বিকাশ চন্দ্র সরকার, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুরেশ কুমার আগরওয়ালা, সেক্রেটারি উত্তম দেবনাথ, যুগ্ম সম্পাদক পবিত্র কুমার আগরওয়ালা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা সদর উপজেলা সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, রথযাত্রা কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, ডা. অমল কুমার বিশ্বাস, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ সাধুঁ খাঁ, সাংগঠনিক সম্পাদক পলাশ আচার্জ্য, ক্যাশিয়ার অশ্বিনি পরামানিক,

বাংলাদেশ পূজা ফান্ডের উপজেলা সদস্য সচিব তপন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক পরিমল কুমার ঘোষ কালুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন রথযাত্রা কমিটির সদস্য পবন কুমার ভৌতিকা, মহেশ কুমার ভৌতিকা, অসিম সাহা, মদন সাহা অমিত কুমার ভৌতিকা, সুমিত কুমার ভৌতিকা, কাশিয়া কুমার আগর ওয়ালা, সুশান্ত রায়সহ আলমডাঙ্গার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0