আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-২, সামারি ট্রায়ালে আসামীদের কারাদণ্ড ও অর্থদণ্ড

১৬ জুলাই ২০২৬ - ২২:৪৯
প্রকাশিত: ১ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-২, সামারি ট্রায়ালে আসামীদের কারাদণ্ড ও অর্থদণ্ড
আলমডাঙ্গায় ট্যাপেন্টা ট্যাবলেটসহ গ্রেপ্তার-২, সামারি ট্রায়ালে কারাদণ্ড ও অর্থদণ্ড।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত আসামীদের সামারি ট্রায়াল কোর্টের তাৎক্ষণিক বিচারে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১৫ জুলাই) রাতে পৌর এলাকার পশুহাট থেকে তাদের গ্রফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা আসামী হলেন-পৌর এলাকার মিয়াপাড়ার মৃত মতিয়ার রহমানের ছেলে মো: মামুন (২৫) ও উপজেলার বকসিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মোঃ মিলন (২২)।

পুলিশ সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এসআই (নিঃ) শীতল বিশ্বাস সংগীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন পশুহাট সংলগ্ন মোঃ সোহাগের কাঠের “স” মিলের পাশে, লালব্রীজ হতে হাউসপুর গামী পাকা রাস্তার উপর হতে মোঃ মামুন ও মোঃ মিলনকে গ্রফতার করে পুলিশ। গ্রফতার আসামীদের কাছ থেকে চার পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত দুই আসামীকে বৃহস্পতিবার (১৬জুলাই) চুয়াডঙ্গা আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আদালত) মোঃ মামুন ও মোঃ মিলনকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0