আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ট্যাপেন্টা ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক সামারি ট্রায়ালের (তাৎক্ষণিক বিচার) মাধ্যমে তাদের ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শাহরিয়ার হুসাইন রুবেল সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ কামাল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে ট্যাপেন্টা ট্যাবলেট সেবনরত অবস্থায় গ্রেপ্তার করেন। কামাল হোসেন নওদাবন্ডবিল এলাকার মৃত মওলা বক্সের ছেলে।
পৃথক আরেকটি অভিযানে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আলমগীর কবীর সংগীয় ফোর্স নিয়ে উপজেলার কান্তপুর ব্রিজ মোড়ের আলামিনের দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর থেকে মোঃ রুদ্র হাসান (২১) নামের অপর এক তরুণকে ১০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন। রুদ্র হাসান কান্তপুর ব্রিজ মোড় এলাকার হাসিবুল মালিতার ছেলে।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
- চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকারের অভিযান, ওজন স্কেলে ত্রুটির কারণে দুটি প্রতিষ্ঠানে জরিমানা
- আলমডাঙ্গার ‘ফজলুল হক খাল’ উদ্ধারে জেলা পরিষদ প্রশাসক শরীফুজ্জামান শরীফের পরিদর্শণ
- চুয়াডাঙ্গায় অপচিকিৎসার দায়ে ভুয়া কবিরাজকে জরি/মানা, সরঞ্জাম জব্দ
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক ও চোরাই মোটরসহ গ্রেপ্তার-৫, সামারি ট্রায়ালে কারাদণ্ড ও অর্থদণ্ড
মঙ্গলবার (১৪ জুলাই) গ্রেপ্তারকৃত দুজনকে চুয়াডাঙ্গা আদালতে হাজির করা হয়। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আদালত) ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আসামিদের সাজা ঘোষণা করেন।
আদ
বিজ্ঞ আদালত আসামি মোঃ কামাল হোসেনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন, যা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অন্যদিকে, অপর আসামি মোঃ রুদ্র হাসানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়, যা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











