চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকারের অভিযান, ওজন স্কেলে ত্রুটির কারণে দুটি প্রতিষ্ঠানে জরিমানা

১৪ জুলাই ২০২৬ - ১৫:২৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকারের অভিযান, ওজন স্কেলে ত্রুটির কারণে দুটি প্রতিষ্ঠানে জরিমানা
চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা

চুয়াডাঙ্গায় ডিজিটাল ব্রিজ স্কেল ও রড মাপার স্কেলে কারচুপি রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা ও মুন্নার মোড় এলাকায় এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

​অভিযান চলাকালে ওজনমাপক যন্ত্রে বাধ্যতামূলক ভেরিফিকেশন সনদ না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। এ সময় মো. মহসিন আলী জোয়ার্দ্দারের মালিকানাধীন ‘এন কে ট্রেডার্স’ (এন কে ডিজিটাল ব্রিজ স্কেল)-কে ২০ হাজার টাকা এবং মো. রাহিনুর ইসলামের মালিকানাধীন ‘মেসার্স ব্রাদার্স ট্রেডার্স’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

​একই অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকা পর্যন্ত মুন্নার মোড়ের ‘গোল্ডেন ডিজিটাল ব্রিজ স্কেল’-এর ব্যবসায়িক সেবা প্রদান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

​জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন (ক্যাব) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0