চুয়াডাঙ্গায় অপচিকিৎসার দায়ে ভুয়া কবিরাজকে জরিমানা, সরঞ্জাম জব্দ

১৪ জুলাই ২০২৬ - ০১:৫৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় অপচিকিৎসার দায়ে ভুয়া কবিরাজকে জরিমানা, সরঞ্জাম জব্দ
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ভুয়া কবিরাজকে জরিমানা। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা পৌর এলাকায় কবিরাজির আড়ালে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অপচিকিৎসা করার দায়ে রিপন হোসেন নামের এক ভুয়া কবিরাজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ জুলাই) চুয়াডাঙ্গা পৌরসভার হাজরাহাটি জোয়ার্দার পাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্রের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় অপচিকিৎসায় ব্যবহৃত বিপুল পরিমাণ বই ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ ​আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত রিপন হোসেন দীর্ঘদিন ধরে হাজরাহাটি জোয়ার্দার পাড়ায় কবিরাজির নামে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের তাবিজ-কবজ ও ঝাড়ফুঁকসহ নানা ক্ষতিকর অপচিকিৎসার মাধ্যমে প্রতারণা করে আসছিল বলে অভিযোগ ওঠে ।

অভিযোগের ভিত্তিতে সোমবার নির্বিহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচািলত হয়। অভিযানকালে তার অপরাধ প্রমাণিত হওয়ায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর সংশ্লিষ্ট ধারায় ভুয়া কবিরাজ রিপন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান চলাকালে ওই ভুয়া কবিরাজের ডেরা থেকে চিকিৎসার নামে ব্যবহৃত বিভিন্ন প্রকার ভেষজ সামগ্রী, কথিত ওষুধ, বই এবং অন্যান্য ক্ষতিকর উপকরণ জব্দ করা হয়।

​এই অভিযানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আওলিয়ার রহমানসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস দল।

​আদালতের পক্ষ থেকে অভিযুক্ত রিপন হোসেনকে ভবিষ্যতে এ ধরনের অনৈতিক ও প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে পুরোপুরি বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে তিনি আর কখনো এই অপচিকিৎসা চালাবেন না মর্মে একটি লিখিত অঙ্গীকারনামা দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0