চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবকের ৬ মাসের কারাদণ্ড
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক সেবনের অপরাধে মারফত আলি (৩৮) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (১২ জুলাই) বিকেলে এ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত মারফত আলি উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের মৃত রেজাউল হকের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার বিকেলে মারফত আলি মাদক সেবন করছিলেন। গোপন খবরের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরবর্তীতে বিষয়টি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে মাদক সেবনের অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মারফত আলিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ৩ দিনের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গা উপজেলা জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে গ্রেপ্তার-৪, সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড
- চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জে ট্রেনে কেটে এক নারীর মৃত্যু
- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চাকু ও ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার
- চুয়াডাঙ্গায় পানিবন্দি মানুষের পাশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











