আলমডাঙ্গায় ড্রেন নির্মাণের সময় মাটি ধসে এক শ্রমিকের মৃত্যু,আহত ২

০৮ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:১১
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় ড্রেন নির্মাণের সময় মাটি ধসে এক শ্রমিকের মৃত্যু,আহত ২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বসতবাড়িতে ড্রেন খনন করার সময় মাটির দেয়াল ধসে রাব্বি হোসেন (২০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তাঁর দুই সহকর্মী আহত হয়েছেন।

​সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার খাদেমপুর ইউনিয়নের রংপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর গ্রামের মতিয়ার রহমানের বসতবাড়িতে পানি নিষ্কাশনের জন্য সকাল থেকে তিন শ্রমিক ড্রেন তৈরির কাজ করছিলেন। প্রায় ১০ ফুট গভীর ড্রেন খনন শেষ হওয়ার পর বিকেলের দিকে হঠাৎ চারপাশের মাটি ধসে তিনজনের ওপর পড়ে।

​এ সময় রাব্বি পুরোপুরি মাটির নিচে চাপা পড়েন। অন্যদিকে রাজন ও তানজিলের শরীর মাটির নিচে আটকে গেলেও মুখের অংশ বাইরে থাকায় স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করতে সক্ষম হন।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত মাটি সরানোর কাজ শুরু করেন। প্রায় ৪০ মিনিট চেষ্টার পর রাব্বিকে মাটিচাপা অবস্থা থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।

নিহত রাব্বি হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের কাউসার আলীর ছেলে। আহত দুই শ্রমিক হলেন একই গ্রামের রাজন (১৯) ও তানজিল (১৭)।

​দুর্ঘটনায় আহত রাজন ও তানজিলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0