আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪, দুইজনকে কারাদণ্ড

০৭ সেপ্টেম্বর ২০২৬ - ১০:০৬
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪, দুইজনকে কারাদণ্ড
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা মাদক ও সরঞ্জামের ভিত্তিতে সামারী ট্রায়াল কোর্ট গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় দেন।

পুলিশসূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে ওসমানপুর পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ নবাব আলীর নেতৃত্বে হারদী গ্রামে প্রথম অভিযানটি পরিচালিত হয়। এই সময় ৮ পিস ট্যাপেন্টাডলসহ হারদী (চেয়ারম্যানপাড়া) এলাকার মোঃ শরিফুল ইসলামের ছেলে মোঃ মাফুজকে (২১) আটক করে পুলিশ।

​একই রাতে সাড়ে ১১টার দিকে কামালপুর চরপাড়ায় আরেকটি অভিযান চালান এসআই এস এম নিয়ামুল হক। সেখান থেকে ০.১ গ্রাম ইয়াবার গুঁড়া ও সেবনের সরঞ্জামসহ কামালপুর চরপাড়ার আবুল কাশেমের ছেলে মোঃ সুজ্জল হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়।

​পরবর্তীতে আসামিদের সামারী ট্রায়াল কোর্টে সোপর্দ করা হলে বিচারক আসামি মাফুজকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ' টাকা জরিমানা (অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড) প্রদান করেন। একই সঙ্গে আসামি সুজ্জল হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫শ' টাকা অর্থদণ্ড (অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড) দেওয়া হয়।

অন্যদিকে এসআই মোঃ শাহরিয়ার হুসাইন রুবেলের নেতৃত্বে গত ৩ সেপ্টেম্বরের একটি মাদক মামলায় যুক্ত থাকার সন্দেহে অপর দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— হাউসপুর গ্রামের মোঃ জামিরুল ইসলামের ছেলে মোঃ আঃ সালাম (৩০) এবং পুরাতন বাজার রথতলা এলাকার মোঃ সোলাইমান হোসেনের ছেলে মোঃ নাহিদ হাসান (২১)। পরবর্তীতে আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0