গাংনীতে বিএনপি নেতার বাড়ির পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুরের গাংনীতে এক স্থানীয় বিএনপি নেতার বসতবাড়ির পাশ থেকে লাল টেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে থানা-পুলিশ। তবে উদ্ধারকৃত বস্তু দুটি আসলেই শক্তিশালী বিস্ফোরক কি না, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের বাসিন্দা ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের বাড়ির পাশ থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতের কোনো একপর্যায়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা আবুল হোসেনের বাড়ির পাশে লাল কস্টেপ দিয়ে প্যাঁচানো বস্তু দুটি রেখে যায়। রোববার সকালে স্থানীয় বাসিন্দারা বস্তু দুটি দেখতে পেয়ে গৃহকর্তা ও গাংনী থানা-পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি হেফাজতে নিয়ে যায়।
প্রাসঙ্গিক সংবাদ
- মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির শক্ত বাধায় ব্যর্থ
- খুলনায় পুলিশ পরিদর্শক আহত: রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা জেলা পুলিশের
- গাংনীতে পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশু কনার মৃত্যু
- মেহেরপুরের গাংনীতে পানির ট্যাংক পরিষ্কারের সময় ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- মেহেরপুরে গভীর রাতে বাড়িতে ঢুকে তরুণীর হাত বিচ্ছিন্ন, আহত মা-বাবাও
ভুক্তভোগী বিএনপি নেতা আবুল হোসেন জানান, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা তার বাড়ির পাশে লাল টেপে মোড়ানো বস্তু দুটি রেখে গিয়েছিল। সকালে প্রতিবেশীদের মুখে খবর পেয়ে তিনি পুলিশে অবহিত করেন এবং পুলিশ এসে সেগুলো উদ্ধার করে।
অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষাপট নিয়ে সংশয় প্রকাশ করে স্থানীয় জামায়াত নেতাদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে—এটি সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কোনো কৌশল কি না।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, খবর পেয়ে বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করা সম্ভব হয়েছে। এটি সেখানে কে বা কারা এবং কী উদ্দেশ্যে রেখেছে, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











