মেহেরপুরে তিন স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক
মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তারের সঙ্গে বোমাসদৃশ বস্তু ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়, শহরের কোর্ট মোড় এবং ড. শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে থেকে তিনটি বস্তু উদ্ধার করে পুলিশ। তবে পুলিশ স্পষ্ট জানিয়েছে, উদ্ধার হওয়া বস্তুগুলো বোমা নয়, বরং এগুলো সাউন্ড বক্স।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনের একটি বৈদ্যুতিক খুঁটির তারে একটি বক্স আকৃতির বস্ত ঝুলতে দেখা যায়। সেটি দেখে স্থানীয় লোকজনের মধ্যে বোমাতঙ্ক ছড়ায় এবং উৎসুক জনতার ভিড় জমে। পরে বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বস্তুটি নিচে নামায়। সুরক্ষার জন্য প্রথমে এটি পানি ভর্তি বালতিতে রাখা হয় এবং পরবর্তীতে ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। খুলে পরীক্ষা করার পর দেখা যায়, সেটি একটি সাধারণ সাউন্ড বক্স।
প্রাসঙ্গিক সংবাদ
- মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির শক্ত বাধায় ব্যর্থ
- খুলনায় পুলিশ পরিদর্শক আহত: রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা জেলা পুলিশের
- গাংনীতে পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশু কনার মৃত্যু
- মেহেরপুরের গাংনীতে পানির ট্যাংক পরিষ্কারের সময় ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- মেহেরপুরে গভীর রাতে বাড়িতে ঢুকে তরুণীর হাত বিচ্ছিন্ন, আহত মা-বাবাও
একই সময়ে শহরের কোর্ট মোড় ও ড. শহীদ শামসুজ্জোহা পার্কের সামনের বৈদ্যুতিক তারেও অনুরূপ আরও দুটি বস্তু ঝুলতে দেখা যায়। খবর পেয়ে সেগুলোও উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৯টার দিকে পার্কের সামনে ঝুলিয়ে রাখা বক্সটি থেকে হঠাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শুরু করে। পর্যায়ক্রমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি বস্তুই উদ্ধার করে মেহেরপুর সদর থানায় নিয়ে যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি। এগুলো কোনো বোমা নয়, সাউন্ড বক্স। কে বা কারা জনমনে বিভ্রান্তি ছড়াতে এগুলো স্থাপন করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











