মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

১৩ আগস্ট ২০২৬ - ১৫:০৯
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার কোদাইলকাটি গ্রামে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে রামিদুজ্জামান টুটুল (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহত টুটুল পাশের কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার খলিসাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে গাংনী উপজেলার কোদাইলকাটি পশ্চিমপাড়ার মিন্টু হোসেনের ছেলে।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নিজ ঘর থেকে টুটুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, প্রতিদিনের মতো সকাল ৬টার দিকে মাঠে যাওয়ার আগে টুটুলকে ডাকতে গিয়ে তাকে নিজ ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় নিচে নামানো হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

​ঘটনাসম্পর্কিত তথ্যে স্থানীয়রা জানান, টুটুল একজন শান্ত স্বভাবের ছেলে ছিল। গত বছরও সে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল। এ বছর সে আবারও পরীক্ষায় অংশ নেয়। তবে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ায় সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। এ নিয়ে পারিবারিকভাবেও কিছুটা অশান্তি বিরাজ করছিল। এসব থেকেই হয়তো

সে এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

​খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মহাসিন আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0