মেহেরপুরের গাংনী সীমান্তে বিজিবির ১৬ কেজি ভারতীয় গাঁ জা উদ্ধার

০৯ আগস্ট ২০২৬ - ১৫:৫৩
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মেহেরপুরের গাংনী সীমান্তে বিজিবির ১৬ কেজি ভারতীয় গাঁ জা উদ্ধার
ছবি সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​রোববার (৯ জুলাই) সকাল ৮টার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ধলা গ্রামের সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গাঁজা জব্দ করা হয়।

​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রংমহল বিওপির হাবিলদার মো. দিদারুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ১৩৭/২-এস থেকে আনুমানিক ২শ' গজ বাংলাদেশের অভ্যন্তরে রংমহল মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত গাঁজা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0