চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাদ্যসামগ্রী ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে বাজারে অনুমোদনহীন ও অবৈধ কেওড়া জল বিক্রির অপরাধে মেসার্স সহিদুল স্টোরের মালিক মো. সহিদুল ইসলামকে ৫ হাজার টাকা এবং মেসার্স রিয়াদ স্টোরের মালিক মো. সিহাব উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ব্যবসায়ীর কাছ থেকে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করে অভিযানকারী দল।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এই তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযান চলাকালে উপস্থিত ব্যবসায়ীদের নিত্যপণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টাঙানো ও হালনাগাদ রাখা, ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করা এবং মেয়াদউত্তীর্ণ বা মানহীন পণ্য, নিষিদ্ধ ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় পৃথক পুলিশি অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, হেরোইন উদ্ধার
- চুয়াডাঙ্গায় এমপি রাসেল ও জামায়াত সম্পাদকের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণে
- দামুড়হুদায় ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ, গোডাউন সিলগালা
- আলমডাঙ্গায় ট্রাফিক আইন অমান্য, ভ্রাম্যমাণ আদালতে ৩ বাইকারকে জরিমানা
- আলমডাঙ্গায় মাদক মামলা ও পরোয়ারাভুক্ত আসামীসহ ৫ জন গ্রেপ্তার,ইয়াবা উদ্ধার
অভিযানকালে উপস্থিত ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











