ইরানি হামলায় মার্কিন সামরিক ঘাঁটির ব্যাপক ক্ষতির দাবি আইআরজিসির

২৬ জুলাই ২০২৬ - ২৩:৫৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইরানি হামলায় মার্কিন সামরিক ঘাঁটির ব্যাপক ক্ষতির দাবি আইআরজিসির
ইরানি হামলায় ক্ষতিগ্রন্ত মার্কিন সামরিক ঘাটি। ছবি:সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনায় সাম্প্রতিক অভিযানের পর ক্ষতিগ্রস্ত সরঞ্জাম ও সামরিক অবকাঠামোর একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার (২৬ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

​আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এক বিবৃতিতে জানান, গত ৮ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত পরিচালিত ১৫ দিনের সামরিক অভিযানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, জ্বালানি অবকাঠামো, ড্রোন ঘাঁটি ও যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্রসহ নানা স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

​প্রকাশিত তালিকা অনুযায়ী, আইআরজিসি দাবি করেছে যে তাদের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা সরঞ্জাম, নিয়ন্ত্রণ কেন্দ্র, একাধিক রাডার ব্যবস্থা ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। রসদ ও অবকাঠামোগত খাতের মধ্যে বিভিন্ন ড্রোন বেস, যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র, লজিস্টিক কেন্দ্র, জ্বালানি সংরক্ষণ ট্যাংক, অস্ত্র ও খুচরা যন্ত্রাংশ গুদাম এবং ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে আঘাত হানা হয়েছে।

​আইআরজিসি আরও দাবি করে, অভিযানের ফলে মাটিতে রাখা মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার, ১৭টি ড্রোন, পরিবহন ও রিফুয়েলিং বিমান এবং প্যাট্রিয়ট ও হাইমার্স ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও কৌশলগত সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি, এসব পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0