বার্লিনে প্রাইড উৎসবের কাছে ভিড়ে গাড়ি চালিয়ে হামলা, নিহত ১ ও আহত ১৭
জার্মানির রাজধানী বার্লিনে আয়োজিত প্রাইড উৎসবের কাছাকাছি স্থানে ভিড়ের মধ্যে একটি গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় টিয়ারগার্টেন পার্ক এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, শহরের কেন্দ্রস্থলে ব্র্যান্ডেনবার্গ গেটের কাছের পার্কে একটি দ্রুতগতির গাড়ি হঠাৎ ঢুকে পড়ে এবং ভিড়ের মধ্যে থাকা লোকজনকে ধাক্কা দেয়। পরবর্তীতে গাড়িটি একটি গাছে সজোরে ধাক্কা খেয়ে থেমে যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। পুলিশের ধারণা অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি বার্লিনের স্থানীয় এক ইসলামপন্থী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত। সন্দেহভাজন ওই ব্যক্তিকে শনাক্ত করা গেছে এবং তাকে গ্রেপ্তারে জোর অভিযান চালানো হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একটি সাদা রঙের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বা ইচ্ছাকৃতভাবে ভিড়ে ঢুকে পড়ে। ঘটনার পর এক ব্যক্তিকে সেখান থেকে হেঁটে পালিয়ে যেতে দেখা যায়। দমকল বাহিনীর মুখপাত্র জানান, আহত ১৭ জনের মধ্যে আটজনের অবস্থা গুরুতর, যাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
ইউরোপের অন্যতম বৃহৎ এলজিবিটিকিউ উৎসব 'ক্রিস্টোফার স্ট্রিট ডে প্রাইড প্যারেড'-এ অংশ নিতে বার্লিনে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছিলেন। শান্তিপূর্ণ উদযাপনের মাঝে এমন অনাকাঙ্ক্ষিত হামলার ঘটায় আয়োজকরা তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানটি বাতিল ঘোষণা করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











