শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও দাবি মানার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করলো ককরোচ জনতা পার্টি

২৫ জুলাই ২০২৬ - ১৯:৪১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও দাবি মানার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করলো ককরোচ জনতা পার্টি
আন্দোলন প্রত্যারের ঘোষনা ককরোজ জনতা পার্টির। ছবি :সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার সরকারি আশ্বাসের পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার সরকার ও সিজেপির তৃতীয় দফা বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়।

​বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এবং সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

​সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, দেশজুড়ে আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে দায়ের করা সব ধরনের এফআইআর বা মামলা প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে সরকার তাদের আশ্বস্ত করেছে।

​সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা আলোচনার বিস্তারিত তুলে ধরে জানান, সরকারি প্রতিনিধি দলের সঙ্গে তারা তিন দফায় বৈঠকে বসেন। নয়াদিল্লির যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলনের মূল দাবি ছিল তিনটি। প্রথমত, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ; দ্বিতীয়ত, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব আইনি মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে কোনো নতুন মামলা না দেওয়া; এবং তৃতীয়ত, নিট পরীক্ষা বাতিল সংক্রান্ত পরিস্থিতির কারণে যারা স্বজন হারিয়েছেন, তাদের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ প্রদান।

​তিনি আরও উল্লেখ করেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ করায় তাদের প্রথম দাবিটি ইতোমধ্যেই পূরণ হয়েছে। সার্বিক বিষয় বিবেচনা করে তারা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের সঙ্গে আরও এক দফা বৈঠকের বিষয়টি নির্ধারিত রয়েছে বলে সিজেপির পক্ষ থেকে জানানো হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0