বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত

২৫ জুলাই ২০২৬ - ১১:২৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা স্থবিরতা দেখা দেয়। তবে পরবর্তী সময়ে পরিস্থিতির পরিবর্তন ঘটায় ঢাকার সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক নতুন করে এগিয়ে নেয়ার আগ্রহ প্রকাশ করেছে নয়াদিল্লি।

​শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশের নীতি ও কৌশলগত বিভিন্ন বিষয়ে কথা বলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় নানা বিষয়াশয় উঠে আসে।

​ব্রিফিংকালে এক সাংবাদিক ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে দুজন নতুন কর্মকর্তা নিয়োগের প্রসঙ্গ তোলেন। তাঁদের অতীতে ভারতবিরোধী ও বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টের অভিযোগের বিষয় তুলে ধরে ভারতের অবস্থান জানতে চাওয়া হয়।

​প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “হাইকমিশনের নতুন কর্মকর্তা নিয়োগের বিষয়টি আমাদের অবহিত করা হয়েছে। আমরা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বন্ধন আরও জোরদার করতে আগ্রহী। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে ভারত প্রস্তুত।”

​একই ব্রিফিংয়ে মার্কিন রাষ্ট্রদূত শিগগিরই ঢাকা সফর করবেন কি না কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই সফরের উদ্দেশ্য বা এজেন্ডা সম্পর্কে কিছু জানানো হয়েছে কি না—এমন এক প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, মার্কিন রাষ্ট্রদূতের বাংলাদেশ সফর সংক্রান্ত কোনো আগাম তথ্য বা বার্তা তাদের কাছে নেই।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0