যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় গুরুত্ব বাড়াচ্ছে ইরান: ট্রাম্প
ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপালে তিনি এই তথ্য জানান। খবর মিডল ইস্ট আইয়ের।
মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের ওপর নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানোর বিষয়ে তিনি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে বিষয়টি নিয়ে সার্বিক আলোচনা চলছে এবং মার্কিন চাপের মুখে ইরান এখন আলোচনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
ইরানে বড় আকারের সামরিক অভিযানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অগ্রগতি জানতে চাইলে ট্রাম্প বলেন, “না, এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।” তবে কূটনৈতিক প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা এই মুহূর্তে তাদের সঙ্গে আলোচনা করছি। আমার মনে হচ্ছে, দিন যত যাচ্ছে তারা ততই আলোচনাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। এর কারণটা হয়তো সবার কাছেই পরিষ্কার।”
এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানে বড় ধরনের নতুন সামরিক অভিযানের পরিকল্পনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট। এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, যদি নতুন হামলা হয়, তবে তা আগের ‘অপারেশন এপিক ফিউরি’র চেয়েও ভয়াবহ হতে পারে।
অভিযান নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরে ট্রাম্প বলেন, “আমি একটি বড় আকারের হামলার কথা বিবেচনা করছি, যা আগের যেকোনো সময়ের চেয়ে বড় হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছি এবং আমাদের সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন রয়েছে।”
তবে মার্কিন প্রশাসনের দুই দায়িত্বশীল কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, ইরানের ওপর নতুন করে হামলার বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা নতুন কোনো সামরিক নির্দেশনা জারি করা হয়নি। ট্রাম্প নিজেও চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করেননি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











