শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সিজেপি প্রধানের কড়া হুঁশিয়ারি

২৪ জুলাই ২০২৬ - ০০:২৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সিজেপি প্রধানের কড়া হুঁশিয়ারি
অভিজিৎ দীপক। ছবি:সংগৃহীত

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বরখাস্তের দাবিতে চলমান আন্দোলন আরও বেগবান করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানী নয়াদিল্লির জন্তরমন্তরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, অযোগ্য শিক্ষামন্ত্রীকে দ্রুত অপসারণ করা না হলে তরুণ সমাজ এবার সরাসরি প্রধানমন্ত্রীর পদত্যাগের আন্দোলনে নামবে। কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যতের চেয়ে একজন ব্যর্থ মন্ত্রীকে রক্ষা করাকে প্রাধান্য দিলে আগামীতে জনগণ নরেন্দ্র মোদিকে আর ভোট দেবে না বলেও সতর্ক করে দেন তিনি।

​বিক্ষোভকালে সরকারের সাম্প্রতিক ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে সিজেপি প্রধান উল্লেখ করেন, আন্দোলন দমনে ব্যারিকেড ও নেটওয়ার্ক জ্যামার বসাতে যে পরিমাণ শক্তি ও অর্থ ব্যয় করা হয়েছে, তা যদি পরীক্ষা ও প্রশ্নফাঁস ঠেকাতে ব্যবহার করা হতো, তবে অন্তত ২২ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা পেত। পাশাপাশি এতদিন পর প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলা এবং বিতর্কিত মন্ত্রীকে সুরক্ষা দেওয়ার পদক্ষেপকে অত্যন্ত লজ্জাজনক ঘটনা হিসেবে অভিহিত করেন তিনি।

​এদিকে সিজেপির সঙ্গে আলোচনার বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং জেপি নাড্ডা। তবে তারা মন্ত্রী ভবন অথবা সরকারি কার্যালয়ে এই বৈঠকে বসার প্রস্তাব দেন। সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সরকারের এই প্রস্তাব সাথে সাথে প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যেকোনো আলোচনা হতে হবে আন্দোলনস্থল জন্তরমন্তর কিংবা অন্য কোনো নিরপেক্ষ স্থানে। মূল দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান দলটির মুখপাত্র।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0