সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার থাকা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এনে হাজতখানায় রাখা হয়।
প্রসিকিউশন সূত্র জানায়, দুপুর আনুমানিক ১২টার দিকে তাকে আদালতের এজলাসে উপস্থিত করা হবে। মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে প্রসিকিউশন পক্ষ।
এর আগে মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার নির্দেশ প্রদান করেছিলেন।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এক ব্রিফিংয়ে জানান, ওয়ান ইলেভেনের সময় থেকে টানা ১৬ বছর সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের নিয়মিত যোগাযোগ ছিল। তাঁদের বিভিন্ন কথোপকথন বিশ্লেষণ করে প্রসিকিউশনের তদন্ত সংস্থা মানবতাবিরোধী অপরাধে মোজাফফরের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। সেই প্রমাণের ভিত্তিতেই তাঁকে নতুন এই মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











