লোহিত সাগরে দুটি সৌদি ট্যাংকারে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

২৩ জুলাই ২০২৬ - ০৭:৫৩
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
লোহিত সাগরে দুটি সৌদি ট্যাংকারে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
ছবি : সংগৃহীত

লোহিত সাগরে সৌদি আরবের দুটি জ্বালানি ট্যাংকার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বিদ্রোহী গোষ্ঠীটির দাবি, ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের দুটি ট্যাংকারে একযোগে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করে এই হামলা পরিচালনা করা হয়।

​হুতিদের পক্ষ থেকে জানানো হয়েছে, যৌথ এই হামলায় দুটি জাহাজেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত এক যুগ ধরে ইয়েমেনি জনগণের ওপর সৌদি আরবের আরোপিত অবরোধের পাল্টা পদক্ষেপ হিসেবে তারা সৌদির বিরুদ্ধে এই নৌ-অবরোধের সিদ্ধান্ত নিয়েছে। এর আগে চলতি সপ্তাহেই লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালি দিয়ে সৌদি জাহাজের যাতায়াত বন্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছিল গোষ্ঠীটি।

​তবে সার্বিক ঘটনার প্রেক্ষাপটে যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা 'ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস' (UKMTO) ভিন্ন তথ্য দিয়েছে। সংস্থাটির মতে, সৌদি উপকূল থেকে আনুমানিক ১৩০ কিলোমিটার দূরত্বে একটি জাহাজে হামলার খবর পাওয়া গেছে এবং সেখানে আগুন ধরে যায়। তবে ওই ঘটনায় ক্রু বা নাবিকদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0