ডিআর কঙ্গোতে ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব: আক্রান্ত ২,৪৭৩, প্রাণহানি স্পর্শ করছে ১ হাজারের ঘর
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। দেশটির সরকারি তথ্য ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৪৭৩ জনে, যার মধ্যে ইতোমধ্যে ৯৯৯ জনের মৃত্যু হয়েছে।
বুধবার কঙ্গোর জনস্বাস্থ্য ইনস্টিটিউট প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানায়, দেশের পূর্বাঞ্চলীয় ইতুরি ও উত্তর কিভু প্রদেশে এক দিনেই নতুন করে আরও ৫০ জনের শরীরে ইবোলা সংক্রমণ শনাক্ত হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ নতুন রোগী শনাক্তকরণ, চিকিৎসা সেবা প্রদান এবং আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করতে জোর নজরদারি কার্যক্রম চালু রেখেছে। তবে কঙ্গোর পূর্বাঞ্চলে চলমান রাজনৈতিক ও সামরিক অস্থিতিশীলতা এবং দুর্গম এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা পৌঁছানোর সীমাবদ্ধতা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











