দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ: জরুরি শুনানির আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

২২ জুলাই ২০২৬ - ১৬:৪৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ: জরুরি শুনানির আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
সোমবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানের সময় পুলিশের অ্যাকশন (ছবি পিটিআই) সংগৃহীত

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় জরুরি ভিত্তিতে হস্তক্ষেপের আবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

​বুধবার (২২ জুলাই) আইনজীবী নরেন্দ্র মিশ্র দিল্লির রাজপথে শিক্ষার্থীদের ওপর পুলিশের ‘নির্মম’ আচরণের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত (সু মটো) হস্তক্ষেপের জন্য আর্জি জানান। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বিচারক বেঞ্চ এই আবেদনটি গ্রহণে অনীহা প্রকাশ করেন।

​আবেদনকারী আইনজীবী জানান, পুলিশি বলপ্রয়োগের ভিডিও তার সংগ্রহে রয়েছে এবং বৃহস্পতিবার শুনানির জন্য দিন নির্ধারণ করলে তা আদালতে উত্থাপন করা সম্ভব। এর জবাবে প্রধান বিচারপতি স্পষ্টভাবে জানিয়ে দেন, ভিডিও ফুটেজ দেখার কোনো আগ্রহ বা সময় তাঁদের নেই। অযথা আদালত ও আইনজীবীদের সময় নষ্ট না করার জন্য তিনি নির্দেশ দেন।

​আবেদনে দাবি করা হয়, শান্তিপূর্ণ সমাবেশে দিল্লি পুলিশ নাগরিকদের মৌলিক অধিকার হরণ করেছে এবং আদালতের পূর্বের সুনির্দিষ্ট দিকনির্দেশনা লঙ্ঘন করেছে। এ ঘটনায় সুপ্রিম কোর্টের একজন বর্তমান বিচারপতির নেতৃত্বে স্বাধীন তদন্ত কমিশন গঠন এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুরোধ করা হয়েছিল।

​উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার একই ঘটনার তদন্ত সংক্রান্ত একটি আবেদন জরুরি ভিত্তিতে শুনানির আবেদন দিল্লি হাইকোর্টও নাকচ করে দেয়।

​ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নামেন। মিছিল নিয়ে তাঁরা সংসদের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরীক্ষা সংক্রান্ত অনিয়মের অভিযোগ ঘিরে চলা চলমান আন্দোলন এতে আরও রূপ নেয় উত্তপ্ত পরিস্থিতিতে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0