সৌদি আরবের বেসামরিক পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের সই, ওয়াশিংটনে বিতর্ক

২২ জুলাই ২০২৬ - ১০:৪২
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সৌদি আরবের বেসামরিক পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের সই, ওয়াশিংটনে বিতর্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত

সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুবিধা দিতে একটি ঐতিহাসিক চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তাদের সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’।

​৩০ বছর মেয়াদী এই চুক্তির ফলে ভবিষ্যতে সৌদি ভূখণ্ডেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথ উন্মুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বহু বিলিয়ন ডলার মূল্যের এই বিশাল উদ্যোগের মূল লক্ষ্য হলো—অন্যান্য বিদেশি প্রতিযোগীদের দূরে রেখে সৌদি আরবের পারমাণবিক পরিকাঠামো নির্মাণে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে প্রধান ভূমিকায় রাখা।

​ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকলে পারমাণবিক প্রযুক্তির সম্ভাব্য অপব্যবহার রোধ করা সম্ভব হবে। তবে মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রযুক্তির বিস্তার নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের একাংশ গভীর উদ্বেগ প্রকাশ করায় বিষয়টি নিয়ে ওয়াশিংটনে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0