মোদির বাসভবনের সামনে আন্দোলনরত রাহুল ও প্রিয়াঙ্কা আটক

২১ জুলাই ২০২৬ - ২০:৪৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
 মোদির বাসভবনের সামনে আন্দোলনরত রাহুল ও প্রিয়াঙ্কা আটক
ছবি: সংগৃহীত

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ একাধিক জ্যেষ্ঠ নেতাকে হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম 'দ্য হিন্দু'র এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

​মঙ্গলবার লোক কল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির আয়োজন করে কংগ্রেস। কর্মসূচি চলাকালে প্রাঙ্গণে উত্তেজনা তৈরি হলে পুলিশ বাধা দেয় এবং অবস্থানরত নেতাদের আটক করে নিয়ে যায়।

​এর আগে আন্দোলনকে বেগবান করতে সোমবার 'ককরোচ জনতা পার্টি'র আহ্বানে দিল্লি ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করেন। মূলত সাম্প্রতিক বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা খাতের নানা অনিয়মের প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়। প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক প্রচারণার মাধ্যমে এর সূচনা হলেও দ্রুতই এটি দেশের অন্যতম বৃহৎ যুব আন্দোলনে রূপ নেয়।

​প্রতিবাদকারীদের প্রধান দাবি হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্ব পদত্যাগ। তাদের অভিযোগ, গত মে মাসে ঘটে যাওয়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশের ২০ লাখেরও বেশি শিক্ষার্থী সরাসরি ক্ষতিগ্রস্ত ও অনিশ্চয়তার মুখে পড়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0