হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে নেই, দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের

১৮ জুলাই ২০২৬ - ১৪:৫৮
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে নেই, দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি : সংগৃহীত

ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে না বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের প্রধান পিট হেগসেথ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই দাবি উত্থাপন করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এই তথ্য জানা গেছে।

​নিজের এক্স পোস্টে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ওমান উপসাগরে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীর একটি জাহাজে নৌসেনাদের আরোহণের কিছু ছবি প্রকাশ করেছেন। ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অবরোধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই ছবিগুলো আগেই জনসমক্ষে এনেছিল।

​এর আগে খবর পাওয়া যায় যে, মার্কিন সামরিক বাহিনী তিনটি বাণিজ্যিক জাহাজের গতিপথ ঘুরিয়ে দিয়েছে। জাহাজগুলো যুক্তরাষ্ট্রের আরোপিত উক্ত সামরিক অবরোধ অমান্য করে ওই অঞ্চল দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0