ইরানের উপকূলীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের জোরালো হামলা, হতাহত ৩ শতাধিক: পাল্টাপাল্টি প্রতিরোধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য

১৬ জুলাই ২০২৬ - ১৩:১৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইরানের উপকূলীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের জোরালো হামলা, হতাহত ৩ শতাধিক: পাল্টাপাল্টি প্রতিরোধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য
ছবি : সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকা ও একাধিক কৌশলগত সামরিক অবস্থান লক্ষ্য করে নতুন করে রাতভর বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটনের সাম্প্রতিক এই আক্রমণাত্মক অভিযানের পর দেশটিতে এ পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

​স্থানীয় ও গণমাধ্যম সূত্রে জানা গেছে, হরমুজ প্রণালির কৌশলগত অবস্থানে অবস্থিত ইরানের বৃহত্তম দ্বীপ কেশম এবং অন্যতম প্রধান বন্দর নগরী বন্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর নজরদারি রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অপর একটি বন্দর শহর সিরিকেও একই ধরনের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার খবর মিলেছে। এ ছাড়া ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের চাবাহার, কোনারাক এবং রাস্ক শহরেও মার্কিন বাহিনী জোরালো হামলা চালিয়েছে বলে জানা গেছে।

​এদিকে, বিগত কয়েক ঘণ্টায় ইরানের আহভাজ শহরে বেশ কয়েকটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই হামলায় সরাসরি একটি স্থানীয় হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়েছে অথবা অন্ততপক্ষে চিকিৎসাকেন্দ্রটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই হাসপাতালটি থেকে রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত এই চিকিৎসাকেন্দ্রটি মূলত শিশুদের ক্যানসার নিরাময় হাসপাতাল ছিল বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে।

​অন্যদিকে, মার্কিন এই আগ্রাসনের জবাবে তেহরানও চুপ করে বসে নেই। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিজেদের ভূখণ্ড রক্ষায় এবং এই হামলার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে তারা অনবরত পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0