দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৫৮ জন হাসপাতালে ভর্তি

২৬ জুলাই ২০২৬ - ১৯:৩৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৫৮ জন হাসপাতালে ভর্তি
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু। ছবি:সংগৃহীত

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে।

​একই সময়ে নতুন করে ৪৫৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। এতে করে বর্তমানে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৮ জনে।

​রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

​স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে এ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৯৩৫ জন।

​পরিসংখ্যান অনুযায়ী, এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ২৫ জন নারী (৫৮.১ শতাংশ) এবং ১৮ জন পুরুষ (৪১.৯ শতাংশ)।

​অঞ্চলভিত্তিক প্রাণহানির চিত্রে দেখা যায়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে—১৫ জন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হাসপাতালে ছয়জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে একজন, ময়মনসিংহে পাঁচজন, খুলনায় ছয়জন, চট্টগ্রামে চারজন, বরিশালে চারজন এবং রাজশাহী ও রংপুরে একজন করে মারা গেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0