সিএনজি ফিলিং স্টেশন দখল ও সামাজিক হেয় প্রতিপন্নের অভিযোগ: খলনায়ক ডিপজলের বিরুদ্ধে মামলা

২৬ জুলাই ২০২৬ - ২৩:১৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সিএনজি ফিলিং স্টেশন দখল ও সামাজিক হেয় প্রতিপন্নের অভিযোগ: খলনায়ক ডিপজলের বিরুদ্ধে মামলা
মনোয়ার হোসেন ডিপজল। ছবি : সংগৃহীত

সিএনজি ফিলিং স্টেশন নিয়ে বিরোধের জের এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে হেয় প্রতিপন্ন করার অভিযোগে জনপ্রিয় খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজিজুর রহমান টাইগার নামে এক ব্যক্তি বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

​মামলার বিবরণ থেকে জানা যায়, এর আগে চিত্র অভিনেতা ডিপজলের ভাড়া দেওয়া নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সাইনবোর্ড ভেঙে ফেলে নিজেদের নামে নতুন সাইনবোর্ড লাগানোর চেষ্টার অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। অভিযোগে বলা হয়েছিল, আজিজুর রহমানের নির্দেশে কতিপয় ব্যক্তি ফিলিং স্টেশনটির মালিকানা দাবি করেন এবং পরবর্তী মাস থেকে ভাড়া প্রদানের তাগিদ দেন। তবে ওই জিডির পুলিশি তদন্তে আজিজুর রহমানের কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে বর্তমান মামলায় উল্লেখ করা হয়েছে।

​মামলার বাদী আজিজুর রহমানের দাবি, ওই সম্পদের প্রকৃত মালিক তিনি নিজেই। তা সত্ত্বেও ডিপজল সম্পত্তিটি নিজের বলে দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন, যা তার সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। পাশাপাশি টেলিভিশন, সংবাদপত্র ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এসংক্রান্ত খবর ছড়িয়ে পড়ার ফলে তার সামাজিক ও ব্যবসায়িক সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি কোটি টাকার আর্থিক ক্ষতির শিকার হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0