কোক স্টুডিও বাংলায় মুক্তি পেল ইশান ও সুনিধির নতুন গান 'পাতার বাঁশরি'
ভালোবাসা, বিরহ ও অপেক্ষার গল্প নিয়ে প্রকাশিত হলো কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের তৃতীয় গান 'পাতার বাঁশরি'। ২৫ জুলাই রাত ৮টা ২০ মিনিটে কোক স্টুডিও বাংলার অফিসিয়াল প্ল্যাটফর্মগুলোতে গানটি প্রকাশ করা হয়।
ইশানের কথা ও সুরে নতুন এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ইশান নিজে এবং সংগীতশিল্পী সুনিধি নায়েক। গানটির সংগীত পরিচালনা করেছেন আদিত রহমান।
'পাতার বাঁশরি' মূলত একটি রোমান্টিক ধারার গান। এতে ভালোবাসার টান, মন খারাপের অনুভূতি এবং দূরত্বের মাঝেও প্রিয়মানুষের কাছে ফিরে আসার আকুলতা তুলে ধরা হয়েছে। গানের গল্পের ভাবানুভেগের সঙ্গে সামঞ্জস্য রেখে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ে এর দৃশ্যধারণ করা হয়েছে। সেখানকার পুরোনো ঐতিহ্যবাহী স্থাপনা ও মনোরম প্রাকৃতিক পরিবেশ গানটির নান্দনিকতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
সংগীতবোদ্ধাদের মতে, দুই শিল্পীর মেলোডিয়াস কণ্ঠ ও চমৎকার সুরের সমন্বয়ে তৈরি এই গানটি শ্রোতাদের হৃদয়ে আলাদা এক আবেগের সৃষ্টি করবে। 'পাতার বাঁশরি' গানটি এখন কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলসহ সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে উপভোগ করা যাচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











