ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

২৫ জুলাই ২০২৬ - ০৮:১৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি চলচ্চিত্রের সাফল্যের ধারা অব্যাহত রেখে নতুন এক ইতিহাসের সৃষ্টি হলো। বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নিয়েছে দেশের চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট BRIDE’ (দ্য ডিফিকাল্ট ব্রাইড)। উৎসবের ‘হরাইজনস’ (অরিজোন্তি) শাখায় নির্বাচিত হয়ে এই অর্জনের মধ্য দিয়ে প্রথমবার বাংলাদেশের কোনো সিনেমা ভেনিস উৎসবে প্রতিযোগিতার সুযোগ পেল। সম্প্রতি উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিভাগের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।

​চিত্রপরিচালক রুবাইয়াত হোসেন জানান, সিনেমাটি তৈরি হয়েছে মনস্তাত্ত্বিক ও অতিপ্রাকৃত ধারার প্রেক্ষাপটে। ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লার ঘিরে প্রচলিত একটি পুরোনো নগর-কথা (আরবান মিথ) থেকে এর কাহিনির মূল অনুপ্রেরণা নেওয়া হয়েছে। গল্পে দেখা যায়, বিউটি পার্লারে সাজতে এসে এক কনে পরপর নানা অদ্ভুত ঘটনার সম্মুখীন হন। তিনি জানান, উৎসব কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কিছুদিন পরেই চলচ্চিত্রটি তাদের পছন্দ হয়। তবে শেষ পর্যন্ত অফিশিয়াল ‘হরাইজনস’ শাখায় এর মনোনয়ন লাভের বার্তা পুরো টিমের জন্য বড় ধরনের আনন্দের বার্তা নিয়ে এসেছে।

​উৎসবে মনোনয়ন পাওয়ার খবরে উল্লাস প্রকাশ করেছেন এতে অতিথি চরিত্রে অভিনয় করা অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে তিনি উল্লেখ করেন, এটি দেশের চলচ্চিত্রশিল্পের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত ও বড় মাইলফলক। ছবিটিতে বাঁধন ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী। ইতালি ভেনিস লিডোতে আগামী ২ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বসবে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যেখানে হরাইজনস বিভাগে আরও ১৮টি চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করবে বাংলাদেশি এই সিনেমাটি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0